ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে ‘বার্ডওয়াচ’ নামে নতুন টুল এনেছে টুইটার। তবে পরীক্ষামূলকভাবে এই টুল যুক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।
প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশেবল জানায়, বার্ডওয়াচের মাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়তে পারবেন ব্যবহারকারীরাও।
টুলটি একটি অপশন হিসেবে টুইটার ফিডে যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা ওই অপশনটি থেকে ‘ড্রপ ডাউন’ মেনুর মাধ্যমে ‘মিউট’, ‘ব্লক’ ও ‘রিপোর্ট’ নির্বাচন করতে পারবেন।
ব্যবহারকারীরা এর মাধ্যমে নিজস্ব নোটও যুক্ত করে দিতে পারবেন। ওই নোট রাখা যাবে প্রাইভেট বা পাবলিক মোডে।
টুইটার ইন্টারফেইসের সাইডবারে যোগ হবে ‘বার্ডওয়াচ নোটস’ নামের একটি অংশও। সেখান থেকে নিজ নিজ ভূমিকা সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।
তবে বার্ডওয়াচ টুলের ব্যাপারে বাড়তি আর কোনো তথ্য দেয়নি টুইটার। এ ব্যাপারে টুইটারের এক মুখপাত্র বলেন, আমরা কয়েকটি উপায়ে ভুল তথ্যের বিষয়টি নিয়ে কাজ করতে চাচ্ছি। ভুল তথ্য গুরুতর একটি সমস্যা। আমরা এর সমাধানে অন্যান্য আরও অনেক উপায় পরীক্ষা করে দেখব।
