ত্রাণ বিতরণে অনিয়ম করলে কাউকে ছাড় নয় : ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০২:৪৩ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, যেসব জেলায় নতুন করে বন্যা হয়েছে সেখানে বন্যার্তদের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল রবিবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজ থেকে বন্যার্ত ওইসব এলাকায় পানি কমতে শুরু করেছে। আশা করা যাচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।

ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আবদুল গণি প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত