দশম অধ্যায়
বাংলাদেশের সামাজিক সমস্যা
বহুনির্বাচনী
১. যৌতুক কোন যুগের প্রথা?
ক. আধুনিক খ. সমসাময়িক
গ. মধ্যযুগ ঘ. প্রাচীন
২. কখন যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়?
ক. ১৯৮১ খ. ১৯৮২
গ. ১৯৮৪ ঘ. ১৯৮৬
৩. বাংলাদেশে যৌতুক কী হিসেবে দেখা দিয়েছে?
ক. সামাজিক রীতি
খ. প্রতিষ্ঠা লাভের উপায়
গ. সামাজিক আইন
ঘ. সামাজিক ব্যাধি
৪. বাংলাদেশের অধিকাংশ বিয়েতে কারা যৌতুক দেয়?
ক. কনেপক্ষ খ. বরপক্ষ
গ. সমাজ প্রধান ঘ. অতিথি
৫. বাংলাদেশের অনেক সম্পদশালী মানুষ তাদের কন্যার বিয়েতে বিপুল অংকের টাকা দেয়। এটাকে কী বলে?
ক. দেনমোহর খ. যৌতুক
গ. বিলাসিতা ঘ. সহযোগিতা
৬. এথেন্সে যৌতুক প্রথাকে কী হিসেবে দেখা হতো?
ক. সামাজিক মর্যাদা খ. অসামাজিক মর্যাদা
গ. গুনাহর কাজ ঘ. পুণ্যের কাজ
৭. বিয়ের পর দাম্পত্য কলহ সৃষ্টির অন্যতম কারণ কী?
ক. অবিশ্বাস খ. সন্তান জন্মদান
গ. যৌতুক ঘ. সামাজিক অব্যবস্থা
৮. সাধারণত সংসারে পরনির্ভরশীল জীবনযাপন করে কে?
ক. বয়োজ্যেষ্ঠ ব্যক্তি খ. দাদা
গ. চাচা ঘ. স্ত্রী
৯. অধিকাংশ ক্ষেত্রে কোন ধরনের নারীরা স্বামীর নিগ্রহ ও নির্যাতন ভোগ করে?
ক. পরনির্ভরশীল খ. আত্মনির্ভরশীল
গ. শিক্ষিত ঘ. কর্মজীবী
১০. বাংলাদেশের অধিকাংশ নারী কোন কাজে নিযুক্ত থাকে?
ক. গৃহকর্মে খ. ধর্মকর্মে
গ. কুটির শিল্পে ঘ. বৃহদায়ন শিল্পে
১১. বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে?
ক. ১৯৭৮ সালে খ. ১৯৮০ সালে
গ. ১৯৮২ সালে ঘ. ১৯৮৪ সালে
১২. ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন অনুযায়ী অপরাধী কী শাস্তি পাবে?
ক. ১ বছর থেকে ৫ বছর কারাদন্ড
খ. মৃত্যুদন্ড বা ১৪ বছরের জেল
গ. ১ বছরের কারাদন্ড বা পাঁচ হাজার টাকা অর্থদন্ড
ঘ. যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড
১৩. কোন সমস্যা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার?
ক. বেকারত্ব খ. কিশোর অপরাধ
গ. যৌতুক প্রথা ঘ. দারিদ্রতা
১৪. সংগঠিত সামাজিক প্রতিরোধ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সমাজ কর্তৃক বয়কট ঘোষণা
খ. সামাজিক আন্দোলন
গ. সমাজ কর্তৃক বিবেচিত বিষয়
ঘ. আর্থসামাজিক আন্দোলন
১৫. বাংলাদেশের সমাজ জীবনে যৌতুক প্রথা বিস্তৃতির প্রধান কারণ হিসেবে তুমি নিচের কোনটি চিহ্নিত করবে?
ক. দারিদ্র্যতা খ. বিত্ত-বৈভব
গ. অস্থিরতা ঘ. দুর্নীতি
১৬. যৌতুকের কুফল থেকে রক্ষা পেতে কী গ্রহণ করা দরকার?
ক. পারিবারিক শিক্ষা খ. সামাজিক শিক্ষা
গ. ধর্মীয় শিক্ষা ঘ. উচ্চশিক্ষা
১৭. কীসের ফলে ব্যক্তিক ও সামষ্টিক সমস্যা তৈরি হয়?
ক. বাল্যবিবাহের খ. নিরাপত্তার
গ. মাতৃত্বের ঘ. বন্ধুত্বের
১৮. বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারা?
ক. একটি পরনির্ভরশীল জাতি
খ. একটি বিশৃঙ্খল জাতি
গ. একটি আত্মনির্ভরশীল জাতি
ঘ. একটি অশিক্ষিত জাতি
১৯. বাল্যবিবাহ নিরোধ আইন কত সালে হয়?
ক. ১৯২৬ খ. ১৯২৭
গ. ১৯২৮ ঘ. ১৯২৯
২০. বিয়ের সময় মুসলিম পারিবারিক আইনে কত টাকা পর্যন্ত উপহার দিলে তা যৌতুক হিসেবে গণ্য হবে না?
ক. ৫০০ টাকা খ. ১৫০০ টাকা
গ. ২৫০০ টাকা ঘ. ৫০০০ টাকা
২১. আমাদের দেশের নানা সামাজিক সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে
ক. গ্রাম্য রাজনীতি খ. শহুরে রাজনীতি
গ. পণপ্রথা ঘ. যৌতুক প্রথা
২২. বিয়ের পর বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে ও গ্রহণ করে তাকে কী বলা হয়?
ক. পণ খ. যৌতুক
গ. উপঢৌকন ঘ. সালামি
উত্তর
১. ঘ, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. গ, ৮. ঘ, ৯. ক, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. ক, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক, ২১. ঘ, ২২. খ
