বার্সা ছেড়ে পিএসজিতে ব্রাজিলের রাফিনিয়া

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০১:৩৯ পিএম

দল-বদলের শেষ সময়ে বার্সেলোনার মিডফিল্ডার রাফিনিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে পিএসজি। চুক্তি অনুযায়ী আগামী তিন মৌসুম প্যারিসের ক্লাবটির হয়ে খেলবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার।

ফ্রান্সে দল-বদলের শেষ দিন সোমবার ২৭ বছর বয়সী রাফিনিয়ার সঙ্গে চুক্তির ঘোষণা দেয় পিএসজি। গত দুই দিনে বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে টেনেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। এর আগে এভারটন থেকে ময়েসে কিন এবং পোর্তো থেকে দানিলো পেরিইরাকে দলে টানে তারা।

দল-বদলের ঠিক শেষ সময়ে রাফিনিয়ার সঙ্গে চুক্তি করার মতৈক্যে পৌঁছান পিএসজি’র ক্রীড়াবিষয়ক পরিচালক লিওনার্দো। বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হওয়ার আর এক বছর বাকি ছিল মাঝ মাঠের এই খেলোয়াড়ের।

টিনএজে বার্সেলোনা শিবিরে নাম আসেন রাফিনিয়া। ২০০৬ সালে ক্যাম্প ন্যুতে আসলেও শক্ত জায়গা করে নিতে পারেননি। একের পর এক চোটে ভুগেছেন। এই খেলোয়াড়কে সেল্তা ভিগো ও ইন্টার মিলানে ধার দিয়ে দেয় বার্সেলোনা।

ফলে বার্সার হয়ে খুব ম্যাচ খেলা হয়নি রাফিনিয়ার। ক্লাবটির হয়ে ৫৬টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন আটটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত