ফেনীর ছাগলনাইয়ায় দুই শিশু ধর্ষণ (বলাৎকারের) দায়ে হাফেজ আবু নাছের নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন জানান, ছাগলনাইয়া পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া এলাকার দারুণ আরকান তাহফিজুল কোরআন মাদ্রাসায় দুই ছাত্রকে দুই দফা ধর্ষণ করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক। এ ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
সোমবার উপজেলার থানা এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক হাফেজ আবু নাছেরকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মো. ওবায়দুল হকের ছেলে।
মামলার বাদী জানান, লম্পট শিক্ষক গত জুলাই মাসের ৭ তারিখে এবং ২৯ তারিখে দুই শিশুকে ধর্ষণ করেন।
ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান ( পিপিএম) জানান, ইতিমধ্যে দুই শিশু থকে জবানবন্দি নেওয়া হচ্ছে। এবং মেডিকেল পরীক্ষা করার জন্য ফেনী ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
