পদোন্নতি পেয়ে সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে জনতা ব্যাংকে যোগ দিয়েছেন মো. মুরশেদুল কবীর। এর আগে তিনি একই ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ে মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
মুরশেদুল কবীর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের চাকরি জীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখা, এরিয়া প্রধান, বিভাগীয় প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি
