সমুদ্র সৈকতে নোরার নাচ নিয়ে তোলপাড়

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১১:২৯ পিএম

আবারও শিরোনামে নোরা ফাতেহি। এবার সমুদ্র সৈকতে নাচতে দেখা গেল বলিউডের এই অভিনেত্রীকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নোরা যখনই ওই ভিডিয়ও শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। তবে সমুদ্র সৈকতে মরোক্কান সুন্দরী কার সঙ্গে নাচছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে হাজির হন নোরা ফাতেহি। মালাইকা অরোরা কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পর সেখানে কিছুদিনের জন্য নিয়ে আসা হয় নোরাকে। তবে মালাইকা সুস্থ হয়ে ফেরার পর ওই রিয়্যালিটি শো থেকে বিদায় নেন নোরা। প্রসঙ্গত, ওই রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে ছিলেন গীতা কাপুর এবং টেরেন্স লুইস।

পরিচালক রেমো ডিসুজার স্ট্রিট ডান্সারে নজর কাড়েন নোরা। বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরের সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন নোরা। ওই সিনেমার পাশাপাশি অরিজিত সিংয়ের মিউজিক ভিডিওতেও দেখা যায় এই অভিনেত্রীকে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত