চট্টগ্রাম এয়ারপোর্ট

প্রবেশ মুখে দুই একর জায়গা দখলমুক্ত

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০১:৫৬ এএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে দীর্ঘদিন পর দুই একর জায়গা অবৈধ দখলমুক্ত হয়েছে। গতকাল বুধবার সেখানে ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ দেশ রূপান্তরকে জানান, বিভিন্ন স্থানে বন্দর কর্তৃপক্ষের যেসব জায়গা অবৈধ দখলে রয়েছে তা উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। বুধবার পতেঙ্গা এলাকায় দুই একর জায়গা উদ্ধার হয়েছে। অন্যান্য স্থানেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত