তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্ট’স কাপ’

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০৭:২৮ পিএম

রবিবার শুরু হতে যাওয়া তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম করণ করা হয়েছে ‘বিসিবি প্রেসিডেন্ট’স কাপ’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দল, হাই পারফরম্যান্স ইউনিট ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সদস্যদের থেকে নির্বাচিতরা অংশ নেবেন এই টুর্নামেন্টে। গত মঙ্গলবার তামিম ইকবাল, নাজমুল হাসান শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে তিন দলের স্কোয়াড

এই আসরের মধ্য দিয়েই করোনা বিরতির পর দেশে প্রতিযোগিতা মূলক ক্রিকেট মাঠে ফিরবে। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। এরপর সেরা দুই দল খেলবে ফাইনালে। ২৩ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচ। সবগুলো খেলাই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

টুর্নামেন্টের সূচি:

১১ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ

১৩ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ

১৫ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ

১৭ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ

১৯ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ

২১ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ

২৩ অক্টোবর: ফাইনাল

# সব ম্যাচ দিবারাত্রির। প্রতিদিন খেলা শুরু হবে বেলা দেড়টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত