ভাঙ্গায় এনআরবিসি ব্যাংক

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:২৬ এএম

ফরিদপুরের ভাঙ্গা বাজারে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম গতকাল উদ্বোধন করেন সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ৭৬তম শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

অনুষ্ঠানে ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হারুনুর রশিদ, এফআই অ্যান্ড এডিসি বিভাগ প্রধান কাজী মো. শাফায়েত কবির কানন, সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ফরহাদ সরকার, ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. আবদুল হালিম প্রমুখ।

এনআরবিসি ব্যাংকের সেবার মধ্যে রয়েছে এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিট্যান্স, নগদ লেনদেন, ফান্ড ট্রান্সফার ইত্যাদি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত