আগে থেকেই মানকড় আউটের বিপক্ষে রিকি পন্টিং। আইপিএল শুরুর আগে রবিচন্দ্রন অশ্বিনকে এই আউট করতে মানাও করেছিলেন দিল্লি ক্যাপিটালস কোচ। কিন্তু কদিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে ম্যাচে মানকড় আউটের যে ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে তাতে পন্টিংয়ের মনোভাব ছিল ভিন্ন। পন্টিংই নাকি চেয়েছিলেন বেঙ্গালুরুর ওপেনার অ্যারন ফিঞ্চকে মানকড় আউট করুক অশ্বিন!
বল ছোড়ার আগেই ব্যাটসম্যানের পপিং ক্রিজ থেকে বেরিয়ে যাওয়া মানতে পারছেন না পন্টিং। তাই কেউ এমন করলে ওই দলের বিরুদ্ধে রান পেনাল্টির সুপারিশ করেছেন আইসিসি কমিটির কাছে। বিষয়টি খোলাসা করেছেন অশ্বিন নিজেই। ‘সে এগিয়ে গিয়েছিল, আমি নিজেও চেয়েছিলাম তুমি তাকে রানআউট কর। ভুল মানে ভুলই। রান পেনাল্টির জন্য তিনি আইসিসি কমিটির সঙ্গে কথা বলছেন। নিজের প্রতিশ্রুতি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন।’ ইন্টারনেট।
