ইন্টারনেট নিরাপদ রাখতে ২৬ হাজার পর্নো সাইট ও ৬ হাজার জুয়ার সাইট ইতিমধ্যে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল শুক্রবার ঢাকায় এক ওয়েবিনারে ‘ডিজিটাল বাংলাদেশ ও কভিডকালীন সময়ে বাংলাদেশ’ শীর্ষক ‘সারাবাংলা এসএসসি-৯১’ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মোস্তাফা জব্বার বলেন, ‘সোশ্যাল মিডিয়া হচ্ছে ডিজিটাল যুগের প্রোডাক্ট। এটি গণমাধ্যমকেও বদলে দিয়েছে। অন্যদিকে ছোট ছোট উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবসার জন্য জনপ্রিয় প্ল্যাটফরম হিসেবে অনেকের জীবনযাত্রায় শুধু নয়, অনেক ক্ষেত্রে সামাজিক জীবনধারাকেও পাল্টে দিয়েছে। এটির ভালো-খারাপ দুটি দিকই আছে। ভালোটা গ্রহণ এবং খারাপটি বর্জন করার জন্য উপায়টিও জানতে হবে। যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি থেকে সন্তানদের দূরে রাখার সুযোগ নেই।’
