৯ দফা দাবি

৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট সফল করার আহ্বান

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০১:৪৯ এএম

সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলসহ ৯ দফা দাবিতে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা। ধর্মঘটের সমর্থনে গতকাল শুক্রবার আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ১২ ও ১৩ অক্টোবর এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

চট্টগ্রাম বন্দর ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ জহুর আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় কমিটির সদস্য সচিব হাজি আবদুর ছবুর, পণ্য পরিবহন মালিক ফেডারেশনের মহাসচিব মো. নুরুল আবছার, উপদেষ্টা আলহাজ আবদুল নবী লেদু, সিনিয়র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সোহেল, চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মো. গোলাম রসুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত