মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : প্রোগ্রাম অফিসার ৪ জন। সামাজিক বিজ্ঞান বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণিতে স্নাতকোত্তর পাস। কম্পিউটার চালনায় অভিজ্ঞ। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সাকল্য বেতন ৩৫৬০০ টাকা।
বৈজ্ঞানিক কর্মকর্তা ১ জন। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে ন্যূনতম ২য় শ্রেণিতে স্নাতকোত্তর পাস। কম্পিউটার চালনায় অভিজ্ঞ। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সাকল্য বেতন ৩৫৬০০ টাকা।
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ৬ জন। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিষয়ে এমফিল ডিগ্রিধারী। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সাকল্য বেতন ৩৫৬০০ টাকা।
আইন কর্মকর্তা ২ জন। ন্যূনতম ২য় শ্রেণিতে আইন বিষয়ে স্নাতক পাস। বার কাউন্সিলের সদস্য হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সাকল্য বেতন ৩৫৬০০ টাকা।
১ সেপ্টেম্বর ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। আবেদনের নির্ধারিত ফরম পাওয়া যাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের (www.mowca.gov.bd) এই ওয়েবসাইটে। ডাক বা কুরিয়ারযোগে অফিস চলাকালীন আবেদন পাঠানো যাবে ১৫ অক্টোবর পর্যন্ত।
আবেদন পাঠানোর ঠিকানা : উপসচিব, উন্নয়ন শাখা-২, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, পরিবহন পুল ভবন (কক্ষ নম্বর : ৮১১) সচিবালয় লিংক রোড, ঢাকা।
সূত্র : সমকাল, ২৩ সেপ্টেম্বর, পৃষ্ঠা ১৪
মানবিক সাহায্য সংস্থা
পদ ও যোগ্যতা : এরিয়া ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কর্মসূচি) ১৫ জন। স্নাতকোত্তর বা সমমান। এরিয়া ব্যবস্থাপক পদে ২ বছরের অভিজ্ঞতাসহ মোট ৮ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪০ বছর। শিক্ষানবিসকালে বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। স্থায়ীকরণে বেতন-ভাতা হবে ৩২০০০-৪০০০০ টাকা।
শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কর্মসূচি) ৩০ জন। স্নাতকোত্তর বা সমমান এবং শাখা ব্যবস্থাপক পদে ২ বছরের অভিজ্ঞতা। স্নাতক পাসকৃতদের সমপদে ৩ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক বা স্নাতকোত্তর পাসকৃতদের সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ৪ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৮ বছর। স্থায়ীকরণে বেতন-ভাতা ২৮০০০-৩৬০০০ টাকা।
কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ২০০ জন। স্নাতক/স্নাতকোত্তর বা সমমান। বয়স সর্বোচ্চ ৩২ বছর। মাসিক বেতন শিক্ষানবিসকালে ১৪,০০০ টাকা। নিয়মিতকরণের পর নির্ধারিত শহরে ১৮৪৬৬ টাকা। পল্লীতে ১৬৩৩৪ টাকা।
শাখা হিসাবরক্ষক ৪০ জন। স্নাতক/স্নাতকোত্তর বা সমমান (বাণিজ্য) পাস। বয়স সর্বোচ্চ ৩২ বছর। মাসিক বেতন শিক্ষানবিসকালে ১৪,০০০ টাকা। নিয়মিতকরণের পর নির্ধারিত শহরে ১৮৪৬৬ টাকা। পল্লীতে ১৬৩৩৪ টাকা। আবেদন ২০ অক্টোবর ২০২০ পর্যন্ত। যোগাযোগ : মানবিক সাহায্য সংস্থা, ২৯ (৪র্থ তলা) পান্থপথ, ঢাকা। ওয়েব : www.mssbd.org/Career
সূত্র : প্রথম আলো, ১৮ সেপ্টেম্বর, পৃষ্ঠা ১১
গ্রন্থনা : আনিকা তাহসিন
