ইসলামী ব্যাংক বাংলাদেশ কুমিল্লা জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ সালেহ জহুর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ আবদুস সামাদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব এ আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা, মো. শামসুদ্দোহা প্রমুখ ওয়েবিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি।
×
