স্মিথদের সঙ্গে পারলেন না ওয়ার্নাররা

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০১:৩৭ এএম

সানরাইজার্স হায়দরাবাদে আছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসনরা। অপরদিকে রাজস্থান রয়্যালসে স্টিভেন স্মিথ, জস বাটলার, জোফরা আর্চারদের সঙ্গে যোগ দিয়েছেন বেন স্টোকস। ওয়ার্নার করলেন ৪৮, উইলিয়ামসন ২২। আর স্মিথ ৫, বাটলার ১৬ ও স্টোকস ৫। অথচ ব্যক্তিগতভাবে ব্যর্থদের দলই জিতল। গতকাল আইপিএলে ওয়ার্নারের হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে স্মিথের রাজস্থান। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৫৮ রান তোলে সানরাইজার্স। জবাবে স্মিথরা ৫ উইকেচে ১৬৩ রান তোলে। হায়দরাবাদের হয়ে ওয়ার্নারের ৪৮ ছাড়া মানিশ পান্ডে ৫৪ রান করেন। ওদিকে রিয়ান পরাগ ৪২ ও রাহুল তেওয়াতিয়া ৪৫ রান করে দলকে জিতিয়ে দেন। সমান ৭ ম্যাচ শেষে হায়দরাবাদ ও রাজস্থান দুই দলেরই ৬ পয়েন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত