আইপিএলে দল পেলেন সালমা-জাহানারা

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০১:৩৮ এএম

নারী ক্রিকেটারদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের জন্য তিন দলের স্কোয়াড চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগে থেকেই জানা এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের জাহানারা আলম ও সালমা খাতুন। গত আসরের মতো এবারও ভেলোসিটির হয়ে খেলবেন পেসার জাহানারা আলম। আর প্রথমবারের মতো ডাক পাওয়া সালমা অংশ নেবেন ট্রেইলব্লেজার্সের হয়ে। টুর্নামেন্টের অপর দলের নাম সুপারনোভা। দুবাইয়ে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট, চলবে ৯ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সুপারনোভা ও ভেলোসিটি। এই টুর্নামেন্টে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, উইন্ডিজ, নিউজিল্যান্ডসহ মোট সাত দেশের তারকা ক্রিকেটাররা খেলবেন। সুপারনোভার অধিনায়ক হরমনপ্রিত কৌর। জাহানারা আলম খেলবেন মিতালি রাজের অধীনে। আর সালমার দলের অধিনায়ক স্মৃতি মন্ধানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত