বাইডেনকে সমর্থন গ্রেটা থুনবার্গের

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৩:৩০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। গত শনিবার সুইডেনের ১৭ বছর বয়সী এই কিশোরী এক টুইটে জানান, তিনি কখনই দলীয় রাজনীতিতে জড়িত নন, কিন্তু ‘আসন্ন যুক্তরাষ্ট্রের নির্বাচন এসব কিছুর ঊর্ধ্বে’।

প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির পরিবেশ নিয়ে উদ্বিগ্ন ভোটারদের দাবি জোরালোভাবে তুলে ধরারও আহ্বান জানিয়েছেন গ্রেটা। টুইটে থুনবার্গ লিখেছেন, ‘জলবায়ুর দৃষ্টিকোণ থেকে এটা যথেষ্ট দূরে আর আপনাদের অনেকেই অবশ্যই অন্য প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। কিন্তু, আমি বোঝাচ্ছিৃ আপনারা জানেনৃজঘন্য! সংগঠিত হন এবং সবাই #বাইডেনকে ভোট দিন।’

২০১৮ সালে সুইডেনের পার্লামেন্টের সামনে ধর্মঘট করে থুনবার্গ বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের সূচনা করেন। তিনি যুক্তরাষ্ট্রের তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে পারেন যারা সাধারণত বয়স্ক আমেরিকানদের তুলনায় ভোটে কম অংশগ্রহণ করেন। 

২০১৯ সালে থুনবার্গকে টাইম সাময়িকীর ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণার পর এই কিশোরী আন্দোলনকারীকে উপহাস করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। টুইটে ট্রাম্প লিখেন, ‘নিজের রাগ নিয়ন্ত্রণ সমস্যা নিয়ে তার (থুনবার্গের) কাজ করা উচিত তারপর বন্ধুর সঙ্গে পুরনো ধাঁচের ভালো সিনেমা দেখতে যাওয়া উচিত তার।’

গত বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনে থুনবার্গের দেওয়া বক্তৃতা নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন ট্রাম্প। ওই বক্তৃতায় জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বিশ্ব নেতাদের সমালোচনা করে থুনবার্গ বলেছিলেন, ‘কত দুঃসাহস আপনাদের?’ থুনবার্গ ও ‘ফ্রাইডে ফর ফরচুন’ আন্দোলন চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নও পেয়েছিল। গত শুক্রবার ঘোষিত পুরস্কারটি জাতিসংঘের ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’ পেয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার জন্য জ্বালানি ও অটো শিল্পের ক্ষেত্রে কিছু বিধিনিষেধমূলক আইন করেছিলেন, কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট রিপাবলিকান ট্রাম্প ওই আইন মানার ব্যয় থেকে ওই শিল্প খাতগুলোকে রেহাই দেওয়ার জন্য সেগুলো বাতিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত