চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) হিসেবে দ্বিতীয় দফায় আরও ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শামসুর রহমান। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তার নিয়োগ অনুমোদন করেছে বলে গতকাল সোমবার সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিএসই জানিয়েছে, শামসুর রহমান ২০১১ সাল উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এবং করপোরেট ফাইন্যান্স বিভাগের প্রধান হিসেবে সিএসইতে যোগ দেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে তিনি ভারপ্রাপ্ত সিআরওর দায়িত্ব পান। এরপর ২০১৭ সালে তিনি সিআরও হিসেবে নিয়োগ পান। সেই থেকে তিনি গুরুত্বপূর্ণ এ পদটির দায়িত্ব সামলাচ্ছেন। এখন নতুন করে তাকে এ পদে আরও ৩ বছরের জন্য দায়িত্ব দেওয়া হলো।
×
