ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন গোলাম মোস্তফা

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০১:৩০ এএম

ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। গতকাল সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ৯ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুর রশিদ সরকার মারা যাওয়ায় পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। এর আগে ২০০৯-১২ মেয়াদে ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

১৯৫৩ সালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মগ্রহণ করেন গোলাম মোস্তফা। তার স্ত্রী অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত