হোম অফিস করেও যেভাবে প্রমোশন পাবেন

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০৩:০৬ পিএম

করোনা সংক্রমণের কারণে আরোপ করা লকডাউনে ঘরে বসে কাজ শুরু হয়েছিল। লকডাউন উঠে গেলেও অনেক প্রতিষ্ঠান এখনো হোম অফিস বা ওয়ার্ক ফ্রম হোম চালু রেখেছে।

মহামারিতে অনেকের যেমন চাকরি চলে গেছে বা বেতন বন্ধ হয়ে গেছে। আবার অফিসে বসে কাজ করায় অনেকে চিন্তিত প্রমোশন বা পদোন্নতি নিয়ে।

বসের নজরে আসার জন্য এবং সহকর্মীদের থেকে নিজেকে আলাদা প্রমাণ করার সর্বোত্তম উপায় কী? এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

আপনি যদি বাড়ি থেকে কাজ করেন এবং পদন্নোতি পেতে চান তবে আপনার নিজেকেই উদ্যোগী হতে হবে।

যদি আপনার কয়েকজন সহকর্মী এখনই অফিসে থেকে কাজ করেন তাহলে আপনার প্রচেষ্টায় আরও জোর লাগবে।

আপনাদের হয়তো মনে আছে বিভিন্ন ম্যাগাজিনের পরামর্শ কলামগুলোয়, বয়ফ্রেন্ড বা বান্ধবী কীভাবে পাবেন, এমন নানা ধরণের টিপস থাকতো।

এভাবে বিভিন্ন বই, সংবাদপত্র এবং ইন্টারনেট ফোরামে দেখতে পারেন যে আপনি হাসি, নম্রতা এবং চাটুকারিতা দিয়ে কীভাবে আপনার বসকে পদন্নোতি দেয়ার ব্যাপারে সম্মত করতে পারেন।

তারপরে আপনি যা চান সেটা নিয়ে সরাসরি কথা বলুন, কারণ আপনি না চাইলে পাবেন না।

করোনাভাইরাস মহামারির কারণে ঘরে বসে কাজ করা অবস্থাতেই যদি আপনি আপনার পদবি এগিয়ে নিতে চান তাহলে সেটা নিঃসন্দেহে বেশ চ্যালেঞ্জিং।

যেহেতু ঘরে বসে কাজ করছেন ফলে আপনি আপনার বসের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন না, প্রতিদিনের মিটিংয়ে তার সঙ্গে দেখা হচ্ছে না বা করিডোরে দেখা হওয়ারও কোন সুযোগ নেই।

আবার বসরা মনে করেন, ঘরে বসে কাজ করতে গিয়ে আপনি নিশ্চয়ই বাচ্চাদের সঙ্গে খেলছেন অথবা মজাদার রান্নাবান্না করছেন।

ওয়ার্ক ফাউন্ডেশন থিংক ট্যাঙ্কের জ্যেষ্ঠ পলিসি উপদেষ্টা মেলানিয়া উইলকেস বলেন, ‘বাড়ি থেকে যারা কঠোর পরিশ্রম করছেন তাদের উচিৎ বসের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা।’

তিনি বলেন, ‘আমরা অনেক কর্মীকে একাধিক দায়িত্ব গ্রহণ করতে দেখেছি যেগুলো তারা এই মহামারির আগে করেনি। সুতরাং এটা যেন সবার নজরে সেটা নিশ্চিত করুন এবং লিখিত রাখুন, একটি ইমেইলের মাধ্যমে হলেও।’

অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুলের সাংগঠনিক মনোবিজ্ঞানের অধ্যাপক শ্যারন ক্লার্কও একই কথা বলেছেন। তার মতেও, ‘ঘরে বসে যারা কাজ করছেন, তাদের কাজের সাফল্য বসের সামনে তুলে ধরা জরুরি।’

তিনি বলেন, ‘যেকোন কাজে খাপ খাইয়ে নেয়া এবং উদ্ভাবনী চিন্তা যে প্রতিষ্ঠানের সাফল্যের জন্য নতুন এ পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ, তাই সৃজনশীল হওয়া এবং নতুন নতুন আইডিয়া আপনার এগিয়ে যাওয়ার পথে অনেক গুরুত্ব রাখে। সুতরাং আপনার আইডিয়াগুলো সামনে রাখার চেষ্টা করুন যাতে আপনি স্বীকৃতি পেতে পারেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত