রূপায়ণ ভালো-বাসার মেলা শুরু, বুকিং দিলেই মোটরসাইকেল উপহার

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০৬:০৫ পিএম

ঢাকার বাসাবোতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে রূপায়ণের পাঁচ দিনব্যাপী ‘রূপায়ণ ভালো-বাসার মেলা’। মেলায় বুকিং দিলেই গ্রাহকদের জন্য রয়েছে মোটরসাইকেল উপহার।

‘রূপায়ণ ত্রিবেণী’ প্রকল্পে এদিন সকাল এগারোটায় মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান দেওয়ান এবং নির্বাহী পরিচালক (বিক্রয়) এহসানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড মিডিয়া) মো. শওকত আহমেদসহ সেলস, মার্কেটিং অ্যান্ড মিডিয়া বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান জানান, রূপায়ণ ভালো-বাসার মেলায় বুকিং দিলেই রয়েছে মোটরসাইকেল উপহার। পাঁচ দিন ব্যাপী এ মেলা চলবে সকাল দশটা থেকে রাত আট টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী শনিবার। 

মতিঝিল ও কমলাপুর রেলওয়ে স্টেশন মাত্র কয়েক মিনিটের দূরত্বে বাসাবোতে ১৮.২৯ কাঠা জমির ওপর নির্মিত ১৪ তলা ভবন ‘রূপায়ণ ত্রিবেনী’-তে রয়েছে আধুনিক নগর জীবনের সব ধরনের সুবিধা। ১১৮০-১২৯৫ বর্গফুটের রেডি অ্যাপার্টমেন্ট এর সাথে থাকছে গাড়ি পার্কিং সুবিধা, মনোমুগ্ধকর ছাদ বাগান, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, রিসেপশন লবি এবং প্রশস্ত রাস্তাসহ অন্যান্য সুবিধা।  

এছাড়া বিশেষ ছাড়ে রূপায়ণ হাউজিং এস্টেটে লিমিটেডের নির্মিত ও নির্মাণাধীন বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পগুলোতে অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেস বুকিং দেওয়ার সুযোগ রয়েছে এ মেলায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত