দুই বছর পর হারল স্পেন

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১১:১১ এএম

ইউক্রেনের মাঠে একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিল স্পেন। প্রায় দুই বছরের মধ্যে প্রথমবার কোনো ম্যাচে হারের স্বাদ পেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

কিয়েভে মঙ্গলবার রাতে ১৫ হাজার দর্শকের অনুষ্ঠিত উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ চারের ম্যাচটিতে স্পেনকে ১-০ গোলে হারায় ইউক্রেন। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দলের হয়ে একমাত্র গোলটি করেন ভিক্তর তিসিগানকভ।

২০১২ সালে এই কিয়েভেই ইউরো চ্যাম্পিয়ন হওয়া স্পেন এবার গোলের অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। দলটির ফরোয়ার্ড রদ্রিগোর দুটি হেড রুখে দেন ইউক্রেনের গোলরক্ষক গিওর্গি বুশচান।

ইউক্রেনের বিপক্ষে দল দখলে ৭২ শতাংশ সময় বল দখলে আধিপত্য দেখানোর পাশাপাশি গোলের উদ্দেশে মোট ২১টি শট নিয়েও জালের দেখা পায়নি স্পেন। আটটি শট রুখে দেন গোলরক্ষক গিওর্গি বুশচান। পক্ষান্তরে একটি শটেই গোলের দেখা পায় স্বাগতিক দল।

সব ধরনের প্রতিযোগিতায় গত দিন ম্যাচের মধ্যে এটা স্পেনের গোল না পাওয়া দ্বিতীয় ম্যাচ। ম্যাচটিতে হারলেও চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের টেবিলের শীর্ষে আছে স্পেন। সুইজারল্যান্ডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করা জার্মানি আছে দ্বিতীয়স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত