নারীরা কেন সাহস নিয়ে চলতে পারবে না : সায়মা ওয়াজেদ

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০২:১৬ এএম

দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের মতো ঘটনা কমাতে চাইলে সবার আগে নারীর প্রতি মানসিকতায় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন অটিজমবিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ হোসেন। তিনি বলেছেন, ‘আমরা মেয়েরা কেন অস্বস্তিতে থাকব? আমাদের ছোটবেলা থেকে ভয় দিয়ে কেন বড় হতে হবে? আমরা সাহস নিয়ে কেন চলতে পারব না?’ গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) যৌথ উদ্যোগে শুরু হওয়া ‘পাবলিক প্লেসে নারীর নিরাপত্তা’ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ।

নারীদের আত্মরক্ষার জন্য নিজস্ব কিছু দক্ষতার পাশাপাশি দেশের সাধারণ মানুষের মানসিকতায় পরিবর্তন আনা উচিত উল্লেখ করে সায়মা ওয়াজেদ বলেন, ‘হ্যাঁ, সেলফ প্রটেকশন স্কিলস জানা উচিত, অফকোর্স। কিন্তু আমাদের কেন এভাবে থাকতে হবে? কেন আমরা জেন্ডার আইডেন্টিটি নিয়ে চলব? আমরা মেয়ে বলে কেন ভয়ে চলতে হবে? এক্সট্রা কেয়ারফুলি চলতে হবে, অন্যভাবে চলতে হবে? আমাদের যেটা মনে চায়, যেটা ইচ্ছা, যেটা আমরা করতে পারি, সেটা কেন আমরা করতে পারব না?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত