প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী

রাজনৈতিক দৈন্যে বঙ্গবন্ধুকে স্বীকার করতে ব্যর্থ বিএনপি

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০২:১৯ এএম

রাজনৈতিক ও চিন্তার দৈন্যের কারণেই বিএনপি বঙ্গবন্ধুকে স্বীকার করতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কোনো দলের নন, বঙ্গবন্ধু পুরো জাতির। বাংলাদেশের সঙ্গে ভারতের অন্যান্য অঞ্চলের বাঙালি থেকে শুরু করে উপমহাদেশ এবং সমগ্র বিশে^র বাঙালির কাছে বঙ্গবন্ধু একজন পূজনীয় নেতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল বঙ্গবন্ধুকে স্বীকার করতে চায় না। এটি তাদের ব্যর্থতা, রাজনৈতিক দৈন্য, চিন্তার দৈন্য। এ কারণেই তারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছিল।

তিনি আরও বলেন, সম্প্রতি ধর্ষণসহ এ ধরনের যে অনাচার হয়েছে, তা বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে আইন সংশোধন করা হয়েছে, পার্লামেন্ট অধিবেশনের জন্য অপেক্ষা না করে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সেই আইন কার্যকর করা হয়েছে। অনাচার যেন বন্ধ হয় সে জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের বিধান রেখে এই আইন সংশোধন করা হয়েছে। কিন্তু আমি কাগজে-টেলিভিশনে জানলাম, বিএনপি এটি নিয়েও সমালোচনা করেছে। আসলে বিএনপি চায় না দেশ থেকে অনাচার দূর হোক বলে জানান তিনি।

এ কে এম মহিউদ্দিন আহম্মেদ বাবলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান আলহাজ শেখ সালাউদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত