কুসুম গরম পানিতে উপকার

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১১:০৬ পিএম

হজমের সমস্যা, ওজন কমানো, কোষ্ঠকাঠিন্যসহ নানা সমস্যার সমাধান আছে কুসুম গরম পানিতে। প্রতিদিন এক গ্লাস হালকা গরম পানি এসব সমস্যা থেকে সহজেই মুক্তি দেবে

খেতে বসে পানি খেলে খাবারের সঙ্গে পাচক রস সঠিকভাবে মিশতে পারে না বলে হজমে নানা সমস্যা দেখা দেয়। এ সমস্যা রোধে খাবার খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে এক গ্লাস গরম পানি খেয়ে নিন। এতে অ্যাসিডিটি, বদহজম, অম্বলের মতো একাধিক সমস্যা দূরে থাকবে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম পানি খেয়ে নিন। পেট সহজেই পরিষ্কার হয়ে যাবে।

সাধারণ তাপমাত্রার পানির তুলনায় অল্প গরম পানি খেলে শরীরের ভেতরের তাপমাত্রা সামান্য হলেও বৃদ্ধি পায় এবং ঘাম হয় বেশি। অতিরিক্ত ঘাম হওয়ার ফলে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। এতে শরীর দ্রুত ডিটক্স হয়ে যায়।

গরম পানি খেলে শরীরের মেটাবলিক রেট বাড়ে এবং সহজেই অনেকটা ক্যালরি পোড়ে। পানি খিদে বোধ কমিয়ে ওজন কমাতেও সাহায্য করে।

বাতের ব্যথা থেকে মুক্তি পেতে এক গ্লাস গরম পানি পান করুন। এতে শরীরের রক্ত সঞ্চালন বাড়বে, শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সঙ্গে বাইরে বেরিয়ে যাবে। ফলে ব্যথা বোধও ক্রমশ কমে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত