উইম্বলডন হবেই

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০১:১৫ এএম

এ বছর করোনাভাইরাসের প্রকোপে অন্যসব বড় ইভেন্টের মতো উইম্বলডনেও কোপ পড়েছে। বীমা করা থাকায় গ্র্যান্ড স্ল্যামের এই আসর হয়নি। তবে সামনের বছর আর এমনটা সম্ভবত হচ্ছে না। দর্শকহীন অবস্থায় হলেও সামনের বছর উইম্বলডন আসর কোর্টে নামাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম উইম্বলডন বাতিল করা হয়। কিছু পদক্ষেপের মধ্যে দর্শকসহ, কম সংখ্যক দর্শক এবং প্রয়োজনে দর্শকহীন টুর্নামেন্ট আয়োজনের ধাপ তৈরি করছে তারা। আগামী বছর উইম্বলডনের ১৩৪তম আসর ২৮ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত