ভারতের সঙ্গে ফ্লাইট চালু ২৮ অক্টোবর

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০১:৪৯ এএম

দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে। করোনাকালীন বিশেষ ব্যবস্থা ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় দুই দেশের মধ্যে শর্তসাপেক্ষে ফ্লাইট চলাচল করবে। এ বিষয়ে গত বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, ভারত আগে থেকেই ফ্লাইট চালুর জন্য বাংলাদেশকে ‘এয়ার বাবল’ ব্যবস্থার প্রস্তাব করলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২৮ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়। যদিও গত মাসে ফ্লাইট চালু করতে প্রস্তাব দেয় ভারত। চুক্তিতে সপ্তাহে ভারতের পাঁচটি এয়ারলাইনসের ২৮টি ফ্লাইট পরিচালনার কথা বলা হয়। বাংলাদেশের পক্ষ থেকেও তিনটি এয়ারলাইনসের সপ্তাহে ২৮টি ফ্লাইট চালানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। ভারত এই প্রস্তাবে সম্মত হলে ২৮ অক্টোবর থেকে চলবে ফ্লাইট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত