বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১০:৫০ এএম

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর নিম্নোক্ত স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ৫টি পদে মোট ২০ জনকে নিয়োগ দেবে।

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা- ০৯টি।

শিক্ষাগত যোগ্যতা: বি,এস,সি,(কৃষি)/বি,এস,সি(টেক)/এম, এস/এম, এসসি এবং সকল পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ।

বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: জুনিয়র ফিল্ড এসিসটেন্ট (জেএফএ)- ০৪টি।

শিক্ষাগত যোগ্যতা: কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি)।

বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: গুদাম রক্ষক- ০২টি।

শিক্ষাগত যোগ্যতা: গ্রাজুয়েট।

বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ৩০

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: ট্রাক চালক/ট্রাক্টর চালক/গাড়ীচালক- ০৪টি।

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদন শুরুর সময়: ২০ অক্টোবর ২০২০ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২০ বিকাল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের প্রক্রিয়া: সকল প্রার্থীকে অনলাইনে http://bjri.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত