সিঁথির অতিথি খুরশিদ আলম

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০১:১০ পিএম

হাল প্রজন্মের কণ্ঠশিল্পী সিঁথি সাহার উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনে নিয়মিত প্রচার হচ্ছে ‘সিঁথির অতিথি’। অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ১১টায় প্রচার করা হয়। আজকের পর্বে অতিথি হিসেবে থাকবেন বরেণ্য সংগীতশিল্পী খুরশিদ আলম।

সিঁথির সঙ্গে আলাপনের পাশাপাশি গান পরিবেশন করবেন খ্যাতিমান গায়ক। এ ছাড়া কথা বলবেন করোনাকালীন জীবনযাত্রা, গানের বাইরে ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন এবং নতুন ভাবনা নিয়ে। থাকবে প্রশ্নের এক কথায় উত্তর এবং হ্যাঁ-না উত্তর।

গান, আড্ডা ও মজার প্রশ্নোত্তর পর্ব দিয়ে সাজানো হয় ‘সিঁথির অতিথি’। এতে অতিথি হিসেবে থাকেন দেশ-বিদেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা। করোনা পরিস্থিতির কারণে স্ট্রিম ইয়ার্ড প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তারা।

ইতিমধ্যে অনুষ্ঠানটির কয়েকটি পর্ব প্রচারিত হয়েছে। এসব পর্বে অতিথি হিসেবে ছিলেন বাপ্পা মজুমদার, কনা, ভারতের শ্রীকান্ত আচার্য ও রাঘব চট্টোপাধ্যায়।

রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সাইফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত