দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ ও শিশুদের ওপর সহিংসতার প্রতিবাদে গাজীপুর মহানগর মহিলা দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে গাজীপুর মহানগর বিএনপির কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কের পাশে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ স¤পাদক মো. সোহরাব উদ্দিন। গাজীপুর মহানগর মহিলা দলের সভানেত্রী মিসেস শিরিন চাকলাদার মানববন্ধনে সভাপতিত্ব করেন।
×
