পাঁজরে গুরুতর আঘাত নিয়ে শুটিং করলেন আমির খান

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০৩:১৩ পিএম

শুটিং চলাকালে গুরুতর আঘাত পেয়েছেন আমির খান। পাঁজরে আঘাত পাওয়ার পর থেকেই যন্ত্রণা শুরু হয়ে যায় বলিউডের মিস্টার পারফেকশনিস্টের। কিন্তু শুটিং বন্ধ করেননি তিনি। এ অবস্থায় ক্যামেরার সামনে একের পর এক শট দিয়ে যান।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের মাঝে গুরুতর আঘাত পান আমির। যন্ত্রণা শুরু করায় ব্যথা কমানোর ওষুধ খাওয়া শুরু করেন। এর পর ব্যথা একটানা শুটিং চালিয়ে যান।

পাঁজরের আঘাতের জন্য যাতে শুটিং বন্ধ না হয়, সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দেন আমির খান। সময় মতো কাজও শেষ করে ফেলেন তিনি।

‘লাল সিং চাড্ডা’য় অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কারিনা কাপুর খান। সম্প্রতি শুটিংয়ের জন্য দিল্লিতে উড়ে যান কারিনা।

গত বছর সিনেমাটির শুটিং শুরু হয়। এর পর করোনার আবহে বন্ধ থাকে কাজ। নিউ নরমালে এসে তুরস্কে হয় সিনেমাটির শুটিং। এর আগে লাদাখ ও কারগিলে দৃশ্যায়নের কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত করেন।

এ দিকে শুটিং শেষ করার পর আমির খানকে ধন্যবাদ জানিয়ে ছবিও শেয়ার করতে দেখা যায় কারিনাকে।

টম হ্যাঙ্কসের হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’-এর অনুকরণেই তৈরি করা হচ্ছে ‘লাল সিং চাড্ডা’। এ ছবিতে ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা উঠে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত