সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ে গতকাল সোমবার নোয়াখালীর সোনাইমুড়ী ও মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
দুপুরে সোনাইমুড়ী বাইপাস সড়কে ফারিয়া সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়।
উল্লিখিত ৫ দফা দাবি হলো সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেডে বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে টিএডিএ ও অন্যান্য ভাতা প্রদান, চাকরির নিরাপত্তা, নিশ্চিয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফারিয়াকে সরকারের স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সব জাতীয় ছুটি ভোগের বিধান।
কমলগঞ্জে গতকাল দুপুরে চৌমুহনী চত্বরে ফারিয়া সভাপতি জালাল চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন তাপস দেব, পদ্ম কুমার চন্দ, জয়নাল আবেদীন, জুনায়েদ হোসেন প্রমুখ।
