হায়দার আনোয়ার খান জুনোর শারীরিক অবস্থার অবনতি

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০২:৩৫ এএম

কমিউনিস্ট নেতা, মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনোর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩৫ দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জুনো। নিউমোনিয়ার মধ্যে হার্ট অ্যাটাক হওয়ায় ১৫ সেপ্টেম্বর রাতে ৭৬ বছর বয়সী হায়দার আনোয়ার খান জুনোকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জুনোর মেয়ে অনন্যা লাবণী গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘বাবা ৩৫ দিন ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন মেশিনে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ওনার হার্ট অ্যাটাক, নানাবিধ ইনফেকশন ও নিউমোনিয়া সমস্যা রয়েছে।’

কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনোর ছোট ভাই জুনোর জন্ম ১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর কলকাতায়। তাদের পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

ষাটের দশকে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়া জুনো ছিলেন চীনপন্থি শিবিরে। ১৯৭০ সালে বিপ্লবী ছাত্র ইউনিয়ন গঠিত হলে তিনি এর সভাপতির দায়িত্ব নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত