মার্কেন্টাইল ব্যাংক ও ন্যাশনাল লাইফ চুক্তি

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১১:০৪ পিএম

মার্কেন্টাইল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে সম্প্রতি চুক্তি হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবং ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিন চুক্তি স্বাক্ষর করেন।

এর আওতায় মার্কেন্টাইল ব্যাংক তার অনলাইন ব্যাংকিং সুবিধা, মোবাইল ব্যাংকিং সেবা ‘মাইক্যাশ’, এজেন্ট ব্যাংকিং ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে ন্যাশনাল লাইফের গ্রাহকদের জীবন বীমা প্রিমিয়াম সংগ্রহের দায়িত্ব পেল। ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জিডব্লিউএম মোর্তজা, আদিল রায়হান ও শামীম আহমেদ, এসইভিপি ও হেড অব এইচআরডি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশন মো. মেহেদী হাসান এফসিএ, এভিপি ও হেড অব মার্কেটিং ডিভিশন তপন জেমস রোজারিও এবং ন্যাশনাল লাইফের উপব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, এসইভিপি ও মুখ্য আর্থিক কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, কাজী মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত