হিলিতে আজ আমদানি-রপ্তানি চালু রাখার অনুরোধ

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১১:০৬ পিএম

পূজা উপলক্ষে বন্ধ ঘোষণা করা হলেও বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রাখতে ভারতীয় ব্যবসায়ীরা অনুরোধ জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে বিষয়টি বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপকে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত