সড়কে প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৫:৩৯ এএম

রাজধানীর যাত্রাবাড়ী দনিয়ায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী দনিয়া এলাকার অন্বেষা ফ্যান কারখানাসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে মহিদুজ্জামান লিয়ন দেশ রূপান্তরকে জানান, তারা দনিয়া মাজার গলি এলাকায় থাকেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা চান্দিনা উপজেলার টাটেরা গ্রামে। তার বাবা ওষুধের ব্যবসা করেন। সন্ধ্যার তিনি ফার্মেসিতে ওষুধ দিয়ে বাসায় ফিরছিলেন। তখন দনিয়া অন্বেষা ফ্যান কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার এসআই মো. মহসিন আলী জানান, দনিয়ায় রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত