হারার ভয়কে পাত্তা দিচ্ছেন না সালাউদ্দিন

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৬:০১ এএম

করোনার কারণে সাত মাস খেলার বাইরে ফুটবলাররা। ফিটনেস তলানিতে ঠেকেছে। এ অবস্থায় ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে হবে তাদের। তড়িঘড়ি ফুটবলারদের ম্যাচ খেলানোতে সমালোচনা শুরু হয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। গতকাল সেই সমালোচনার জবাব দিয়েছেন চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হওয়া কাজী সালাউদ্দিন। ফুটবলারদের ফিটনেসের বেহাল দশা জেনেও তিনি খেলা আয়োজনের পক্ষে যুক্তি দিয়েছেন।

‘নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে দু’রকম কথা আছে। একটা হচ্ছে খেলোয়াড়রা খেলার মধ্যে নেই, আমরা হারতে পারি। ছয়-সাত মাস ধরে তারা খেলে না। একেকজন আমার মতো মোটা হয়ে গেছে, ফিটনেস নেই। কিন্তু আমার ভাবনা ভিন্ন। খেললে হার-জিত থাকবেই। আমরা যদি হারব, এই ভয়ে না খেলি, তাহলে তো আর ফুটবলই শুরু হবে না। জাতীয় দল দিয়ে এই করোনার মধ্যে ফুটবলকে মাঠে আনার সিদ্ধান্ত নিয়েছি। ফুটবল একটা জায়গায় এসেছিল। কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচ দেখেছেন আপনারা’ গতকাল রাজধানীর বেরাইদে ফর্টিজ ফুটবল অ্যাকাডেমি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন বাফুফে সভাপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত