নতুন বিজ্ঞাপনে জুটি বাঁধলেন রিয়াজ-আরশি

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৬:৩৫ পিএম

নতুন একটি বিজ্ঞাপনে জুটি বাঁধলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও নবাগত চিত্রনায়িকা আরশি হোসাইন। মনিরুল ইসলাম সোহেলের পরিচালনায় বিজ্ঞাপনটির শুটিং হয়েছে  ২৩-২৪ অক্টোবর।  এবি গ্রুপের পণ্য ‘থাই বেবী ডায়াপার’ এর বিজ্ঞাপনচিত্রে রিয়াজ-আরশির সঙ্গে অভিনয় করেছেন শিশুশিল্পী সাদ।

দেশরূপান্তরকে পরিচালক মনিরুল ইসলাম সোহেল বলেন, ‘বিজ্ঞাপনে সচেতনতামুলক বার্তা দেওয়া হয়েছে। বাচ্চাদেরকে ডায়াপার না পরানোর ফলে তারা ঠান্ডার ভেতর শুয়ে থাকে। আমরা বলার চেষ্টা করেছি, বাচ্চাদের ঠান্ডা না লাগার বিষয়ে যেন অভিভাবকরা সচেতন থাকেন। মূলত সামাজিক বার্তাই তুলে ধরা হয়েছে।’

রিয়াজ বলেন, ‘বিজ্ঞাপনটি করে বেশ ভালো লেগেছে। এখানে আমি ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। এর আগে একই কোম্পানির বিজ্ঞাপনে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছিলাম। এবার আরশি হোসাইনের সঙ্গে জুটি বেঁধে কাজ করলাম। বেশ ভালো একটি কাজ হয়েছে।’

পরিচালক জানান, এফডিসির ৯ নাম্বার ফ্লোরে  শুটিং হয়েছে বিজ্ঞাপন চিত্রটির। গল্প ভিত্তিক এই বিজ্ঞাপনটির দৈর্ঘ্য ৩০ সেকেন্ড। আগামী ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত