২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব দারুণভাবে শুরু করে ব্রাজিল। জিতেছে প্রথম দুই ম্যাচই। তবে বাছাইয়ে সামনের দুই ম্যাচে রয়েছে চ্যালেঞ্জ। ১৪ নভেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলা এবং ১৭ নভেম্বর উরুগুয়ের মাঠে খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলের এক নম্বর গোলকিপার অ্যালিসন বেকার। ফিরেছেন গ্যাব্রিয়েল জেসুসও। সেপ্টেম্বর ২০১৯-এর পর আবারও জাতীয় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে। একই ক্লাবের ডিফেন্ডার এডের মিলিতাও ডাক পেয়েছেন।
×
