সড়কে মুক্তিযোদ্ধার ছেলের লাশ

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০২:২২ এএম

যশোর শহরের কারবালা এলাকার সিঅ্যান্ডবি সড়ক থেকে এক মুক্তিযোদ্ধার ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইসরাফিল হোসেন ওরফে মন্নাত (৪০) মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের মুক্তিযোদ্ধা বজলুর রহমানের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, মন্নাত যশোর শহরের বকচর বিহারি কলোনির মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন তিনি। এরপর শনিবার সকাল ৭টায় তার রক্তাক্ত লাশ পাওয়া যায় শহরের অপর প্রান্ত সিঅ্যান্ডবি সড়কে কৃষিবিদ শাহ আলমের লুবন কটেজের সামনের সড়কে। লাশের পাশে একটি সাইকেল এবং ছাতা পড়ে ছিল বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্নাতের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মন্নাতকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত