কলাপাড়ায় ইউপি সদস্য হত্যার ঘটনায় শ্বশুরসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৩:৩৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে নাওয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আমিনুল গাজী ওরফে দীলিপ গাজী (৫০)-কে হত্যার ৩৬ ঘণ্টায় ৩ জনকে গ্রেপ্তারসহ হত্যা রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ।

রবিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান। আসামিদের কলাপাড়া আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত ২১ অক্টোবর আমিনুল গাজী ওরফে দীলিপ গাজীকে হত্যা করে দুর্বৃত্তরা। ২২ অক্টোবর দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এ বিষয়ে দীলিপ গাজীর স্ত্রী হাবিবা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।  মামলার সূত্র ধরে গত ৩৬ ঘণ্টার অভিযানে বিভিন্ন এলাকা থেকে শ্বশুর অনোয়ার প্যাদা, ভায়রা নিজাম ও আমজেদকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামিদের স্বীকারোক্তি মতে, মৃত দীলিপ গাজীর অর্থ সম্পদের লোভে তার শ্বশুর আনোয়ার প্যাদা তাকে হত্যার উদ্দেশ্যে ভাইয়ের মেয়ে জামাই নিজামের সঙ্গে ২ লাখ টাকায় চুক্তি করে লোক ভাড়া করে। গত ২১ অক্টোবর নিজাম তার পূর্ব পরিচিত আমজেদের সঙ্গে হত্যার পরিকল্পনা করে রাতে দীলিপের বাড়িতে বেড়াতে যায় এবং কৌশলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত