এনজিওপ্লাস্টির পর হাসপাতাল থেকে গতকাল ছাড়া পেয়েছেন কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের এক সময়ের সতীর্থ চেতন শর্মা টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার রাতে দিল্লির ফর্টিস হাসপাতালে ভর্তি হয়েছিলেন কপিল। পরে এনজিওপ্লাস্টি করা হয়।
শুক্রবার হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে কপিল দেবের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছিল। কপিলের এনজিওপ্লাস্টি করেছিলেন চিকিৎসক অতুল মাথুর। তার সঙ্গে কপিলের একটি ছবি টুইট করে চেতন লেখেন, ‘অতুল মাথুর কপিলের এনজিওপ্লাস্টি করেছেন। কপিল এখন পুরোদস্তুর সুস্থ। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
