পার্বতীপুরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১২:৩২ এএম

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে নতুন বাজার, পার্বতীপুর, দিনাজপুরে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। গত রবিবার প্রধান অতিথি হিসেবে  ভিডিও কনফারেন্সে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল  হক। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান কার্যালয় থেকে  যুক্ত হন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত