শুমাখারকে ছাড়ালেন হ্যামিল্টন

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০১:০৬ এএম

মাইকেল শুমাখারকে পেছনে ফেলে ফর্মুলা রেসিংয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটি এখন লুইস হ্যামিল্টনের অধিকারে। রবিবার পর্তুগিজ গ্রাঁ প্রিঁ জিতে ৯২তম শিরোপার রেকর্ড গড়েছেন ৩৫ বছরের এই ব্রিটিশ ড্রাইভার। এর আগে ৯১টি রেস জয়ের রেকর্ড গড়েছিলেন জার্মান কিংবদন্তি মাইকেল শুমাখার। পর্তুগালের রেসে দ্বিতীয় স্থানে থাকা ফিনল্যান্ডের ভালত্তেরি বোত্তাস থেকে ২৫.৫৯২ সেকেন্ড কম নিয়ে ফিনিশিংয়ে পৌঁছান হ্যামিল্টন। চলতি মৌসুমে এটা হ্যামিল্টনের অষ্টম ফর্মুলা ওয়ান জয়। মৌসুমের বাকি পাঁচটি রেস জিতলে সপ্তমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে আবারও শুমাখারের রেকর্ড স্পর্শ করবেন হ্যামিল্টন। শুমাখার ২০১৩ সালে ফ্রান্সের আল্পস পর্বতমালায় মার্বেল পাথরের ওপর স্কি করতে গিয়ে গুরুতর আহত হন। এরপর দীর্ঘদিন কোমায় থাকার পর, কিছুটা সুস্থ হলেও আর রেসিংয়ে ফেরা হয়ে ওঠেনি তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত