ইসলামী ব্যাংক ক্লাউডওয়েল সমঝোতা

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১১:৫৫ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ক্লাউডওয়েলের মধ্যে ইউটিলিটি বিল পরিশোধ সংক্রান্ত এক সমঝোতা স্মারক সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষর হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খানের উপস্থিতিতে উপব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসাইন ও ক্লাউডওয়েলের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ কুদরতুল্লাহ চুক্তি স্বাক্ষর করেন। ক্লাউডওয়েলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিসুল ইসলাম, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন এবং মো. মাহবুব আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের গ্রাহকরা মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে মোবাইল রিচার্জ, বিআরইবি, ডেসকো, ডিপিডিসি, ওয়েস্ট জোন, কর্ণফুলী গ্যাস এবং ঢাকা ওয়াসার ইউটিলিটি বিল প্রদানের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত