ব্যাংক এশিয়ার বিজনেস ইনকিউবেশন বিষয়ক চুক্তি

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১১:৫৮ পিএম

আগামী এক বছরে এক লাখ নতুন নারী উদ্যোক্তাকে ব্যবসা-সৃষ্টি (বিজনেস ইনকিউবেশন) বিষয়ক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ব্যাংক এশিয়া এবং বাংলাদেশ ইনস্টিটিউট ফর বিজনেস ডেভেলপমেন্ট (বিআইআইডি) সমঝোতা চুক্তি স্মারক করেছে।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং বিআইআইডির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদ উদ্দিন আকবর চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দেশের যেকোনো প্রান্ত থেকে উদ্যোক্তা হতে ইচ্ছুক নারীরা বিআইআইডির অনলাইনভিত্তিক ‘বি-ল্যাব’ সেবা নিতে পারবেন। ব্যাংক এশিয়া নারী উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে আর্থিক-শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত