করোনা প্রাদুর্ভাবের পর ইংল্যান্ড বায়ো-বাবল সুরক্ষার মাধ্যমে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করেছিল। প্রথম উইন্ডিজ, পরে পাকিস্তান, আয়ারল্যান্ড, শেষে অস্ট্রেলিয়াকে নিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-২০ খেলে তারা। ইংল্যান্ডের পর আজ থেকে পাকিস্তানে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। জিম্বাবুয়ে দলের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হতে যাচ্ছে রাওয়ালপিন্ডিতে।
দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর আজম। আর জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা। পায়ের ইনজুরির কারণে লেগ স্পিনার শাদাব খান আজকের ম্যাচে খেলতে পারবেন। দলে আছেন ২০ বছরের তরুণ ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিককে দলে নেওয়া হয়েছে।
ঘরোয়া টি-টোয়েন্টি কাপে রান করে নজর কেড়েছিলেন তিনি। জিম্বাবুয়ে দলে আছেন ৬ ফিট ৬ ইঞ্চির ব্লেজিং মুজারাবানি। ইংলিশ কাউন্টিতে যিনি নজর কেড়েছেন। ওয়ানডে ম্যাচগুলো আগামী বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ।
