‘আবার মাঠে ফিরবে বাংলাদেশের প্রাণ’

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০২:০৪ এএম

সাকিব আল হাসান এখন আর নিষিদ্ধ নন। চাইলে এখনই ব্যাট-প্যাড পরে মাঠে নেমে যেতে পারেন তিনি। তবে এর জন্য খেলা তো থাকতে হবে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দল বা ঘরোয়াতে কোনো খেলা নেই। তবে শিগগিরই খেলা পাবেন। আলোচনার মধ্যে থাকা টি-টোয়েন্টি লিগ শুরু হবে ১৫ নভেম্বর। সেই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরবেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার দেশে ফিরবেন ১ নভেম্বর।

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা নানাভাবে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সাকিবকে। শুরুটা হয়েছে সাকিবের সহধর্মিণী উম্মে আহমেদ শিশিরের কাছ থেকেই। যুক্তরাষ্ট্রেই সাকিবের সঙ্গে উপলক্ষটা উদযাপন করেছেন। নিজে আতশবাজি ফুটিয়ে তা ভিডিও করেছেন। পরে ফেইসবুকে সেই ভিডিও পোস্ট করেছেন শিশির, সেখানে লিখেছেনÑ ‘সাকিবের ক্রিকেটে প্রত্যাবর্তনে এই আনন্দ। এমন জমকালো উদযাপনই তার প্রাপ্য।’

এদিকে সাকিব গতকাল সকালের দিকে নিজের অফিশিয়াল ফেইসবুক পেজে একটি পোস্ট করেন। তাতে লেখা ছিলÑ ‘খেলবে টাইগার জিতবে টাইগার’ সেøাগান মনে নিয়ে আবারও ফিরছি ২২ গজের ঠিকানায়। এতদিন কঠিন সময়ে আমার পাশে ছিলেন বলে ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতেও থাকবেন তো? #ঝঅঐ ৭৫ #পড়সরহমযড়সব সাকিবের এই পোস্টে গতকাল বিকেল পর্যন্ত ৫ হাজার ৩০০ কমেন্ট পড়েছে। এ ছাড়া শেয়ার হয়েছে ২ হাজার ৬০০ বার। এই পোস্টে একজন সমর্থক লিখেছেন, ‘এক আশরাফুলকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম। সেই কষ্ট দ্বিগুণ করেছিল সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। আজ সাকিবের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আবার মাঠে ফিরবে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।’ আরও একজন লিখেছেন, ‘নতুন ভাবে এই ফেরাটা যেন আরও সুখকর আনন্দময় হয় শুভকামনা সাকিব।’ অপর ভক্ত লিখেছেন, ‘ফিরে এসো বীরের বেশে, তোমার জন্য দোয়া রইল সবসময়। আমরা জানি তুমি ফিরবে এমন এক রূপে যা কেউ কখনো দেখেনি ও কল্পনা করতে পারেনি, কারণ আমরা তোমাকে ভালোবাসি ও তোমাকে নিয়ে শত হাজার স্বপ্ন দেখি। তুমি এনে দেবে বাংলাদেশ ক্রিকেটকে এক গৌরবময় ইতিহাস যা অনেকে চেয়েছিল কিন্তু পারেনি তবে আমার বিশ্বাস তুমি পারবে কারণ তুমি বাংলাদেশ।’ আরেকজন লিখেছেন, ‘রাজা ছাড়া যেমন রাজ্য অচল, আপনাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটটা তেমনি অচল হয়েছিল।’ একজন সাকিবের ওই প্রশ্নের উত্তর দিয়ে বলছেন, ‘আপনি যেমন আমাদের মন খারাপের সময় হাসিয়েছেন তেমনই আমরা ছিলাম আপনার খারাপ সময়ে, ভবিষ্যতেও পাশে থাকব।’

এর আগে নিষেধাজ্ঞা ওঠার দিন বুধবার কালো ব্যাকগ্রাউন্ডে একপাশ থেকে তোলা নিজের ছবি পোস্ট করেন সাকিব। সেই পোস্টে গতকাল পর্যন্ত ২৬ হাজার কমেন্ট পড়েছে আর শেয়ার হয়েছে ৩ হাজার ৩০০ বার। এই ছবির কমেন্টে এক ভক্ত লিখেছেন, ‘ক্রিকেট আবারও তার রাজপুত্রকে বরণ করে নিল। আশা করি আরও ভয়ানক রূপে মাঠে নামবে। শুভকামনা রইল।’ অপরজন লিখেছেন, ‘নিশ্চয়ই এই সাকিব আগের থেকে আরও তুখোড় ও লড়াকু হয়ে নিজের রাজ্যে ফিরবে।’ আরেকজন সাকিবকে আগের মতো ভালো অবস্থানে পাওয়ার আশা করেনÑ ‘ওয়েলকাম ব্যাক বস, আশা করি আপনাকে অনেক ভালো একটা অবস্থানে পাব। আশা করি সামনের কোনো টুর্নামেন্টে বাংলাদেশকে অনেক ভালো পর্যায়ে নিয়ে যাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত