গার্ডিয়ান লাইফের বীমা সুবিধা পাবেন ইকোটেক্স কর্মীরা

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১১:৫৫ পিএম

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইকোটেক্স লিমিটেড সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় ইকোটেক্সের কর্মীরা জীবন বীমা সুবিধার পাশাপাশি চিকিৎসাসেবাও উপভোগ করবেন। গার্ডিয়ান লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলম ও ইকোটেক্সের ফিন্যান্স ডিরেক্টর সৈয়দ আবদুল মান্নান এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।  এ সময় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মাহমুদ আফসার, এসভিপি এবং হেড অব করপোরেট সেলস; মাজেদুর রশিদ চৌধুরী, ইভিপি, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস; মো. ইমাম রাশেদ, সিনিয়র অফিসার; জিনাত ফেরদৌসী, এক্সিকিউটিভ অফিসার এবং ইকোটেক্সের আনিসুর রব চৌধুরী, ফিন্যান্সিয়াল কন্ট্রোলার; মো. আবুল হোসেন, হেড অব অ্যাকাউন্টস; মো. আসাউর রহমান, সিনিয়র ফিন্যান্স ম্যানেজার; তৌহিদা বিনতে হালিম, ফিন্যান্স ম্যানেজার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত